মামি শাশুড়িকে ধর্ষণের পর নির্যাতন, বিচার চান ভুক্তভোগী নারী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৮ পিএম

মামি শাশুড়িকে ধর্ষণ ও পরিবারের সদস্যদের অভিযুক্ত নির্যাতনকারী স্বপনের সন্ত্রাসী বাহিনীর হাত থেকে মুক্তি চান এক নির্যাতিত পরিবার। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্ট সকলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অভিযুক্ত স্বপন ভুক্তভোগী নারীর ভাগিনা হন।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ভুক্তভোগীরা। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী নারী, বাবু ইসলামসহ অন্যান্যরা।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী নারী বলেন, ২০১৬ সালের ১৫ জুন ভাগ্নির বাসায় যান তিনি। পরে ভাগ্নি তার মেয়েকে স্কুলে নিয়ে গেলে বাসায় একা পেয়ে ভাগ্নি জামাই স্বপন জোড়পূর্বক তাকে ধর্ষণ করেন। ওই দৃশ্য স্বপন তার মোবাইলে ধারণ করে ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তিন বছর যাবত ধর্ষণ অব্যাহত রাখেন। এক পর্যায় তিনি রাজি না হওয়ায় ২০২৩ সালের ১, ২ ও ৩ ফেব্রুয়ারি স্বপন এবং ভাগিনা রুবেল, রিয়েল, নুরাল, কামরুল, রাজা, জনি ও তুহিনসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা ২০১৫ সালের মিথ্যা চুরির অভিযোগ দিয়ে তার স্বামী বাবু ইসলামসহ তাকে ব্যাপক মারধর ও নির্যাতন করে। নির্যাতনে তাদের হাত-পা ভেঙে যায় ও শরীরের চামড়া ফুটো করে গর্ত বানিয়ে দেয়। পরে তারা ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় গিয়ে তার বড় বোনকে রাত ৯টা থেকে ভোর রাত সাড়ে ৪টা পর্যন্ত নির্যাতন চালায়। পরে তারা বোনের বাসার আসবাবপত্র, নগদ টাকা, ভিডিও ক্যামেরা ও জমির দলিলপত্রসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়া যায়। এ সময় তারা বোনের কাছে ৯০ লাখ টাকা ও তার মেয়ে জামাই মাহবুবের কাছে ৮০ লাখ টাকা চাঁদা দাবি করে।

তিনি আরও জানান, ২০২৩ সালের ১০ এপ্রিল ঢাকার সিদ্দিক বাজারের বাসায় তার দুই মেয়েসহ তাকে ও তার স্বামীকে ধরে নিয়ে রাত ১১টা থেকে শুরু করে ভোর সাড়ে ৪টা পর্যন্ত অমানবিক নির্যাতন চালায়। পরে তার স্বামীর হাত-পা বেঁধে তাকে পাশের রুমে নিয়ে গণধর্ষণ করে। তাদের ৩ দিন ওই বাসায় আটকে রাখার পর তারা সেখান থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে গত ১৬ জানুয়ারি আদালতে একটি মামলা করেন। গত ১৮ জানুয়ারি আরেকটি মামলা করেন। এই মামলার খবর পেয়ে ধর্ষক স্বপন ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তাদের হত্যা করতে খুঁজছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত