বিশাখাপত্তনম টেস্ট

পতিদারের অভিষেক, নতুন বলে অ্যান্ডারসনের সঙ্গী রুট

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ এএম

হায়দরদাবাদে হারের বদলা বিশাখাপত্তনমে নিতে চায় ভারত। কিন্তু দলে একাধিক ক্রিকেটারকে পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় নতুন ক্রিকেটারদের জায়গা দেওয়া হয়েছে। টস জিতে দ্বিতীয় টেস্টে রোহিত শর্মা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। দলে নেওয়া হয়েছে রজত পতিদারকে। সুযোগ পাননি সরফরাজ খান।
রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছেন যশস্বী জয়সওয়ালকে। তিন নম্বরে শুভমন গিল। এই ম্যাচে লোকেশ রাহুল না থাকায় চার নম্বরে নামবেন শ্রেয়স আইয়ার। পাঁচে অভিষেক ম্যাচ খেলতে নামা পতিদার। রয়েছেন অক্ষর পটেল এবং শ্রীকর ভরত। খেলবেন রবিচন্দ্রন অশ্বিনও। তৃতীয় স্পিনার হিসাবে দলে কুলদীপ যাদব। পেসার দুজন জাসপ্রিত বুমরা ও কুমার।

রজত পতিদারকে টেস্ট ক্যাপ পড়িয়ে দিচ্ছন সাবেক পেসার জহির খান
ইংল্যান্ড ম্যাচের আগের দিনই প্রথম একাদশ জানিয়ে দিয়েছিল ইংল্যান্ড। চোটের কারণে খেলতে পারছেন না জ্যাক লিচ। সেই জায়গায় শোয়েব বশিরকে দলে নেওয়া হয়েছে। রয়েছেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেটের মতো ওপেনার। প্রথম টেস্টে ১৯৬ রান করা অলি পোপ নামবেন তিন নম্বরে। রয়েছেন জো রুট, জনি বেয়ারস্টো এবং বেন স্টোকস। উইকেটরক্ষার দায়িত্ব বেন ফোকসের হাতে। রেহান আহমেদ এবং টম হার্টলির সঙ্গে স্পিন আক্রমণ সামলাবেন বশির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত