অধিনায়ক মিঠুনের টস পরাজয়, বোলিংয়ে নামছে ঢাকা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৮ পিএম

এবারের বিপিএলে ৫ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের জয় এখনও ০’তে, ৪ ম্যাচ খেলা দুর্দান্ত ঢাকার ১টি। দুই দলের জয়ে ফেরার মিশনে টসে হারেন সিলেটের নতুন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নামবেন আগে ব্যাট করতে।

মোহাম্মদ মিঠুন ফর্ম বিবেচনায় আগের ম্যাচে বাদ যান। এরমাঝে মাশরাফী বিন মোর্ত্তজা সিলেট স্ট্রাইকার্স ছেড়ে গেলেন রাজনীতির মাঠে। সহ-অধিনায়ক মিঠুনের কাঁধে উঠে নেতৃত্ব, একাদশে ফিরে তিনিই আজ নামলেন টস করতে।

ঘরের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে আনন্দ-উৎসবের আবহ রাঙাতে সিলেট স্ট্রাইকার্স মরিয়া, টানা পাঁচ হারের পর এবার তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ঢাকা। দলের কেউই খুব বেশি ছন্দে নেই। তবুও দলটি বড় আশা করে নামছে আজকের ম্যাচে।

দুর্দান্ত ঢাকা একাদশ-

সাইম আইয়ুব, মোহাম্মদ নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর (উইকেটকিপার), গুলবেদিন নাইব, এসএম মেহেরব, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও উসমান কাদির।

সিলেট স্ট্রাইকার্স একাদশ-

নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকির হাসান (উইকেটকিপার), শামসুর রহমান, আরিফুল হক, রায়ান বার্ল, বেনি হাওয়েল, সামিত প্যাটেল, নাইম হাসান, রেজাউর রহমান রাজা ও রিচার্ড এনগারাভা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত