নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ২৩৩ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮২ জন অপরিবর্তিত রয়েছে।

আজ শুক্রবার এক তথ্যবিবরণীতে বলা হয়, নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৮ দশমিক ৩১ শতাংশ। এ সময় ৪০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৮২ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৪৬৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত