খেলার সময় গড়িয়ে ৪০ মিনিটে। তখনও গোল শূন্য সমতায় এগোচ্ছে ম্যাচ। ঠিক তখনই রবার্ট টেইলর ইন্টার মায়ামিকে এনে দেন লিড। বক্সের বাইরে থেকে আড়াআড়ি এক লম্বা শটে মায়ামিকে এগিয়ে নেন ১-০ গোলে। হংকং পিছিয়ে যায় বিরতির ৫ মিনিট আগেই।
পেশির চোট এখনও ভোগাচ্ছে লিওনেল মেসিকে। তাই আজও তাকে শুরুর একাদশে রাখা হয়নি। নেই তার বার্সেলোনার পুরনো তিন সতীর্থ জর্ডি আলবা, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজও। তারকাদের ছাড়া নেমেই ৪০ মিনিটে এগিয়ে যায় মায়ামি।
তবে রবার্ট টেইলরের গোলের পর লিড বেশি সময় ধরে রাখতে পারেনি মায়ামি। ৩ মিনিট পর হংকং অল স্টারকে সমতায় ফেরান স্ট্রাইকার আনিয়ের। মায়ামির আর্জেন্টাইন ডিফেন্ডার আভিলেসের ভুলের সুযোগটা কাজে লাগিয়ে দারুণভাবে সমতায় ফিরে তারা। তারপরই বিরতির বাঁশি বাজান রেফারি।
