২৪ ঘণ্টায় আরও ২৮ জন ডেঙ্গু আক্রান্ত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছর মৃত্যু সংখ্যা ১৫ জনেই অপরিবর্তিত রয়েছে। এ সময়ে নতুন করে আরও ২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এক হাজার ১২১ জন। রবিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জনানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকার বাসিন্দা ৯ জন আর ঢাকার বাইরের বাসিন্দা ১৯ জন। 

এছাড়া বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। 

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২২ জন। তাদের মধ্যে ঢাকায় ৩২২ ও ঢাকার বাইরে ৬৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত