দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় বৈঠকে ৫০টি সংসদীয় কমিটির মধ্যে ১২টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ছয়টি সংসদ সম্পর্কিত এবং বাকি ছয়টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটিগুলোর মধ্যে কার্য-উপদেষ্টা কমিটি ও সংসদ কমিটি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর মনোনয়নে গঠিত হয়। অন্যগুলো সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
কমিটির নাম প্রস্তাবকালে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী সংসদ নেতা ৫০টি কমিটির সবই নিজে হাতে লিখে তৈরি করে দিয়েছেন। সংসদ চাইলে এক দিনেই সব কমিটি গঠন করা সম্ভব হবে।
এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সংসদের দ্বিতীয় বৈঠকের মধ্যে সব স্থায়ী কমিটি গঠন সংসদকে কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মাইলফলক হিসেবে বিবেচিত হবে। প্রধানমন্ত্রীর হাতে লেখা কমিটির নামগুলো সংসদের রেকর্ডরুমে সংরক্ষণ করা হবে।’
একাদশ সংসদের মতো এবারও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল জাতীয় পার্টি থেকে। দলটির সংসদ সদস্য ঠাকুরগাঁও-৩ আসনের হাফিজ উদ্দিন আহম্মেদকে এ কমিটির সভাপতি করা হয়েছে। এদিকে সরকারের সাবেক তিন আমলা হয়েছেন তিনটি কমিটির সভাপতি। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সুনামগঞ্জ-৪ আসনে সরকার দলের এমপি সাবেক ইসি সচিব মোহাম্মদ সাদিক। প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব জামালপুর-৫ আসনের এমপি আবুল কালাম আজাদ হয়েছেন সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন নেত্রকোনা-৪ আসনের সাজ্জাদুল হাসান। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ছিলেন। সাজ্জাদুল একাদশ সংসদের মেয়াদের শেষদিকে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হয়েছেন।
কার্য-উপদেষ্টা কমিটি : কার্য-উপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই। সদস্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ, আবদুল লতিফ সিদ্দিকী (টাঙ্গাইল-৪), শামসুল হক টুকু, দীপু মনি, নূর-ই-আলম চৌধুরী, এ কে এম রেজাউল করিম তানসেন (বগুড়া-৪)।
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি : সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি)। সদস্য আ হ ম মুস্তাফা কামাল (কুমিল্লা-১), মোস্তাফিজুর রহমান (দিনাজপুর-৫), কামরুল ইসলাম (ঢাকা-২), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), ফয়জুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া-৫), মুজিবুল হক চুন্নু (কিশোরগঞ্জ-৩), জাহিদ মালেক (মানিকগঞ্জ-৩), সুরেন্দ্রনাথ চক্রবর্তী (নওগাঁ-৩), নূর মোহাম্মদ (জামালপুর-১), আখতারউজ্জামান (গাজীপুর-৫) এবং এস এ কে একরামুজ্জামান (ব্রাহ্মণবাড়িয়া-১)।
সরকারি প্রতিষ্ঠান কমিটি : সভাপতি আবুল কালাম আজাদ (জামালপুর-৫)। সদস্য মোরশেদ আলম (নোয়াখালী-২), আশরাফ আলী খান খসরু (নেত্রকোনা-২), সৈয়দ মুহম্মদ ইবরাহিম (কক্সবাজার-১), আলাউদ্দিন আহমেদ চৌধুরী (ফেনী-১), নুরুজ্জামান আহমেদ (লালমনিরহাট-২), সিদ্দিকুর রহমান পাটোয়ারী (নাটোর-৪) ও আনোয়ারুল আশরাফ খান (নরসিংদী-২)।
অনুমিত হিসাব কমিটি : সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৫); সদস্য নূর-ই-আলম চৌধুরী (মাদারীপুর-১), সালমান ফজলুর রহমান (ঢাকা-১), মাহাবুবউল আলম হানিফ (কুষ্টিয়া-৩), রশীদুজ্জামান (খুলনা-৪), মো. নজরুল ইসলাম (নরসিংদী-১), প্রাণ গোপাল দত্ত (কুমিল্লা-৭), আবদুল ওয়াদুদ (রাজশাহী-৫) ও শাহরিয়ার আলম (রাজশাহী-৬)।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি : সভাপতি মোহাম্মদ সাদিক (সুনামগঞ্জ-৪); সদস্য মন্ত্রী ফরহাদ হোসেন, নূর-ই-আলম চৌধুরী (মাদারীপুর-১), বীরেন সিকদার (মাগুরা-২), শরীফ আহমেদ (ময়মনসিংহ-২), মোতাহেরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১২), শাহদাব আকবর (ফরিদপুর-২), আসাদুজ্জামান আসাদ (রাজশাহী-৩) ও শাহ সারোয়ার কবীর (গাইবান্ধা-২)।
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি : সভাপতি মহিবুর রহমান মানিক (সুনামগঞ্জ-৫); সদস্য মুজিবুল হক (কুমিল্লা-১১), রফিকুল ইসলাম (চাঁদপুর-৫), কামাল আহমেদ মজুমদার (ঢাকা-১৫), শফিকুর রহমান (চাঁদপুর-৪), ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১) ও কেএমএম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১)।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি : সভাপতি গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১); সদস্য মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আনোয়ারুল আজিম আনার (ঝিনাইদহ-৪), আনোয়ারুল আশরাফ খান (নরসিংদী-২), আবদুল মোমিন মণ্ডল (সিরাজগঞ্জ-৫), ওয়াকিল উদ্দিন (ঢাকা-১১), খান আহমেদ শুভ (টাঙ্গাইল-৭), রাগিবুল আহসান রিপু (বগুড়া-৬) ও মো. নাসের শাহরিয়ার জাহেদী (ঝিনাইদহ-২)।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি : সভাপতি সাজ্জাদুল হাসান (নেত্রকোনা-৪); সদস্য মন্ত্রী মুহম্মদ ফারুক খান, আশেকুল্লাহ রফিক (কক্সবাজার-২), আনোয়ার হোসেন খান (লক্ষ্মীপুর-১), শেখ তন্ময় (বাগেরহাট-২), মহিউদ্দিন বাচ্চু (চট্টগ্রাম-১০), শফিউল আলম নাদেল (মৌলভীবাজার-২) ও আসনের খসরু চৌধুরী (ঢাকা-১৯)।
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি : সভাপতি আমির হোসেন আমু (ঝালকাঠি-২); সদস্য শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কামাল আহমেদ মজুমদার (ঢাকা-১৫), মির্জা আজম (জামালপুর-৩), শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪), আবদুদ ওদুদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), আবদুল লতিফ সিদ্দিকী (টাঙ্গাইল-৪), মুহিতুর রহমান (ময়মনসিংহ-৪) ও এবিএম আনিসুজ্জামান (ময়মনসিংহ-৭)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি : সভাপতি শফিকুল ইসলাম (সিরাজগঞ্জ-৪); সদস্যশ্ব মন্ত্রী তাজুল ইসলাম, আবুল হাসনাত আবদুল্লাহ (বরিশাল-১), সাঈদ খোকন (ঢাকা-৬), ছানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫), মতিয়ার রহমান (লালমনিরহাট-৩), ইকবাল হোসেন (ময়মনসিংহ-২), রেজাউল হক চৌধুরী (কুষ্টিয়া-১) ও মোহাম্মদ আলী (নোয়াখালী-৬)।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি : সভাপতি শাজাহান খান (মাদারীপুর-২); সদস্যশ্ব খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মকবুল হোসেন (পাবনা-৩), আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪), মোস্তফা আলম (বগুড়া-৭), আবুল কালাম মো. আহসানুল আলম (রংপুর-২), এসএম কামাল হোসেন (খুলনা-৩), এ কে একরামুজ্জামান (ব্রাহ্মণবাড়িয়া-১) ও খান মো. সাইফুল্লাহ আল মেহেদি (বগুড়া-৩)।
সংসদ কমিটি : সভাপতি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (মাদারীপুর-১); সদস্যশ্ব র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), আবু জাহির (হবিগঞ্জ-৩), আশেক উল্লাহ রফিক (কক্সবাজার-২), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), ছানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫), সাজ্জাদুল হাসান (নেত্রকোনা-৪), এসএম শাহজাদা (পটুয়াখালী-৩) ও এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১)।
