সমালোচনার জবাব দিতে চায় ক্লিনসমানের 'জম্বি ফুটবলাররা'

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১০ পিএম

দক্ষিণ কোরিয়া এশিয়ান ফুটবলে বড় নাম। ১৯৫৪ এর পর ১৯৮৬ থেকে টানা খেলছে বিশ্বকাপে। ২০০২ সালে বিশ্বকাপে হয়েছিল চতুর্থ। সেই দক্ষিণ কোরিয়া ১৯৬০ সালের পর আর এশিয়ান কাপ জিততে পারেনি। সেই কোরিয়া আট সাল পর আবার ফানালে ওঠার লক্ষ্যে মঙ্গলবার জর্ডানের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামবে। 
সেমিফাইনালে উঠলেও দক্ষিণ কোরিয়ার খেলা নিয়ে সমালোচনা হচ্ছে। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে চারটি ম্যাচেই কোরিয়ানরা গোল করেছে যোগকরা সময়ে। তাদের এই ফুটবলকে 'জম্বি ফুটবল' নাম দিয়েছে ভক্তরা। গণমাধ্যম সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়ার নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ জিততে না পারার বিষয়টি নিয়ে। এবার সেই সমালোচনার জবাবই দিতে চান ক্লিন্সমান।
জার্মানির হয়ে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা ক্লিন্সমান বলেন, 'দল হিসেবে খেলোয়াড়রা বেশ অভিজ্ঞ। তারা সব সময় শেষ পর্যন্ত জেতে চায়। ফাইনালে যেয়ে নিজেদের প্রমাণ করতে চায়। আমরা ক্ষুধার্ত, সবাই ফিটও আছে।'
শেষ চারে উঠে আসা দলগুলোর মধ্যে জর্ডানের র‌্যাংকিংই সবার নিচে। তাই এই ম্যাচে অনেকেই ফেভারিট মানছেন দক্ষিণ কোরিয়াকে।
কোরিয়াকে শেষ চারে নিয়েও কোরিয়ানদের মনে জায়গা করে নিতে পারবেন না ক্লিন্সমান। এশিয়ান কাপের শেষ আর আসরের তিনটিতে তারা খেলেছে সেমিতে। ২০১৫ তে হয়েছে রানার্সআপ। ক্লিন্সমান আরও বলেন, 'আমি টুর্নামেন্টের প্রতিটি মুহুর্ত উপভোগ করছি, এই অভিজ্ঞতা দারুণ। আমরা ম্যারাথনের শেষদিকে এসে পৌঁছেছি। জিতে নিজেদের লক্ষ্যে পৌছাতে চাই।'
এশিয়ান কাপে এবারই প্রথম সেমিফাইনালে খেলছে জর্ডান। দেশটির কোচও জানালেন শেষ পর্যন্ত লড়াইয়ের কথা। জর্ডানের মরক্কান কোচ হুসেইন আমুতা বলেন, 'আমাদের লক্ষ্য বড়, চেষ্টা করে যাবো। আমাদের ভুগতে হবে জানি তবু শেষ পর্যন্ত লড়ে যাবো।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত