সিঙ্গাপুর থেকে তিন কার্গো এলএনজি কিনবে সরকার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪১ এএম

সরকার দেশে গ্যাসের চাহিদা মেটাতে সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠান থেকে তিন কার্গো লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে। এতে মোট খরচ হবে ১ হাজার ২৭৪ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৫২০ টাকা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মোট ৭টি প্রস্তাব উপস্থাপিত হয়। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৪টি প্রস্তাব ছিল। প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত