বিপিএলে আজ মিরপুরে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। দুপুর ২টায় শুরু হবে ম্যাচ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়।
নির্ধারিত সময়ের চেয়ে ১০ মিনিট দেরিতে টস হয় আজ। একাদশে একটি পরিবর্তন করেছে সিলেট। খুলনা তিন বিদেশি খেলোয়াড়সহ বদল এনেছে আরও। খুলনার আগের ম্যাচে খেলা তিন পাকিস্তানি মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফ নেই আজ।
খুলনা তাদের প্রথম চার ম্যাচ জয়ের পর টানা দুটি হেরেছে। সিলেট আট ম্যাচে জয় পেয়েছে দুটি।
