রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দুই দলই সাতটি করে ম্যাচ খেলে পেয়েছে পাঁচ জয়। তাদের পয়েন্ট সমান ১০ হলেও রানরেটে এগিয়ে থেকে শীর্ষে আছে রংপুর। চট্টগ্রাম তিনে। আজ মিরপুরে দিনের প্রথম ম্যাচে কিছুক্ষণ পর মুখোমুখি হবে রংপুর ও চট্টগ্রাম। এই ম্যাচে জয়ী দল উঠবে পয়েন্ট টেবিলের শীর্ষে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। রংপুর তাদের একাদশে চার বিদেশি খেলোয়াড়ে পরিবর্তন এনেছে। আজই দলের সঙ্গে যোগ দিয়ে মাঠে নামছেন রেজা হেনড্রিক্স ও ইমরান তাহির। রংপুরের মোট পরিবর্তন পাঁচটি। দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে চট্টগ্রাম।
এবারের বিপিএলে এই দুই দলের প্রথম দেখা হচ্ছে আজ। রংপুর টানা চার ম্যাচ জিতেছে। চট্টগ্রাম সবশেষ ম্যাচটি হেরেছে।
দুদলের একাদশ
রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, রনি তালুকদার, টম মুরস, শেখ মেহেদী, জিমি নিশাম, শামিম পাটোয়ারি, রিজা হেনড্রিকস, ইমরান তাহির, হাসান মাহমুদ ও আশিকুর জামান
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: জস ব্রাউন, টম ব্রুস, সালাউদ্দিন শাকিল, শাহাদত দীপু, কার্টিস ক্যামফার, সৈকত আলি, শুভাগত হোম, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন সিনিয়র, বিলাল খান।
