ভালোবাসা দিবসকে সামনে রেখে ভ্যালেন্টাইন সিঙ্গেল নামে একটি গান প্রকাশ করেছেন তোহিদুল ইসলাম। তিনি ইতোমধ্যে আলোচিত সিনেমা কিল হিম-এর মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে আলোচনায় ছিলেন।
অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবিটিতে "আমার সাথে চল" শিরোনামের রোমান্টিক গানটিতে তোহিদুল ইসলামের সাথে কণ্ঠ দিয়েছিলেন মৌমিতা তাসরিন নদী।
ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত গান প্রসঙ্গে তোহিদুল ইসলাম বলেন, আমি পেশাগত কাজের পাশাপাশি ভালোলাগার জায়গা থেকে গান করি। ভ্যালেন্টাইন সিঙ্গেল শিরোনামের গানটি আসলে তরুণ ও যারা সিঙ্গেল তাদের কথা মাথায় রেখে করা হয়েছে। গানের কথাগুলো মজাদার এবং উপভোগ্য। রক-মেলো ধাঁচের মিউজিকে করা গানটি সবার ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।
পিয়াল আরাফাতের নির্দেশনায় গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। গানটির সুর করছেন কালাচাঁন খ্যাত এফ এ প্রীতম, সংঙ্গীত আয়োজন করেছেন এ এন ফরহাদ।
পেশাগতভাবে পুলিশ তোহিদুল ইসলাম বর্তমানে কাজ করছেন ডিএমপি'র উত্তরা বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে।
