ই-পাসপোর্ট প্রকল্পে নতুন পরিচালকের যোগদান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৬ এএম

গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম, পিএসসি বাংলাদেশ সরকারের অগ্রাধিকার প্রকল্প ই-পাসপোর্ট ও অটোমেটেড বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্টের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট বিষয়ে দেশে ও বিদেশে উঁচু কারিগরি কাজের অভিজ্ঞতার অধিকারী এই কর্মকর্তা আগেও বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন এ প্রকল্প জার্মানির ঠবৎরফড়ং এগনঐ-এর সঙ্গে যৌথভাবে বাস্তবায়িত হচ্ছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত