পুঁজিবাজারে স্মার্ট বাজার ব্যবস্থাপনা চালু

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮ এএম

স্মার্ট সাবমিশন সিস্টেম অফ ডিএসই নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এর সাহায্যে বিভিন্ন কোম্পানি সিকিউরিটিজ নিয়ম মেনে মূল্য সংবেদনশীল তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করতে পারবে এবং বিভিন্ন কমপ্লায়েন্স এর মাধ্যমে পরিপালিত হবে। গতকাল সোমবার ডিএসইতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে।

ডিএসই জানায়, তালিকাভুক্ত কোম্পানিগুলোর সিকিউরিটিজ আইনের বিভিন্ন কমপ্লায়েন্সের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির জন্য সমন্বিত অনলাইন ডেটা সংগ্রহ, যাবতীয় তথ্য-উপাত্ত জমা, মূল্যসংবেদনশীল তথ্য, আর্থিক হিসাব সরাসরি দেওয়ার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত