মঈন আলিকে নিয়ে ব্যাটিংয়ে কুমিল্লা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৮ পিএম

বিপিএল আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। কিছুক্ষণ পরই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম।

চট্টগ্রাম দলে আছে একটি পরিবর্তন। সালাউদ্দিন শাকিলের বদলে খেলছেন তানজিদ তামিম। কুমিল্লার একাদশে ঢুকেছেন রিশাদ, অঙ্কন ও মঈন আলি। ইমরুল কায়েস, আলিস ও রেফার নেই দলে।

এর আগে এই দুই দলের দেখায় জিতেছিল কুমিল্লা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত