ত্রিশালে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৯ পিএম

ময়মনসিংহের ত্রিশালে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। সোমবার (১২ ফেরুয়ারি) রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রায়মনি হাসমতের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকেরা হলেন, আইনাল হক, রবিউল হক, তামিম, রমজান, হযরত।  এ সময় তাদের কাছ থেকে কাটার, রশি,  তালা কাটার যন্ত্রাংশ উদ্ধার করা হয়। 

ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান, গত রাত আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার রায়মনির হাসমতের মোড় এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এই সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছাতে সক্ষম হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। পুলিশ ডাকাত দলের গাড়ির গতি রোধ করতে পারে এবং জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা বিভিন্ন জেলা থেকে আসা লোকজন। ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে তারা ডাকাতি করে থাকে। এবং তারা গরু চুরির সক্রিয় সদস্য । আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত