পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এর অন্তর্ভুক্ত উত্তরাঞ্চলের জেলাগুলোতে আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পিজিসিএলের আওতাধীন সব গ্রাহক আগামী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টা পর্যন্ত গ্যাস সরবরাহ পাবে না বলে জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ৩০ ইঞ্চি পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ আগামী ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত চলবে।
