আরও ৩৮ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১০ পিএম

মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৪৭ হাজার ৭০৯ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর খবর জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮৪ জনের।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩৯টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৮ জনের। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৬৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত