গফরগাঁওয়ে ট্রাক-অটো মুখোমুখি, চালক নিহত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১২ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক মানিক (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের জালাল উদ্দিনের ছেলে। এঘটনায় অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছে।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লংগাইর ইউনিয়নের লংগাইর গ্রামে গফরগাঁও-বরমী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মাইজবাড়ী থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে গফরগাঁও-বরমী সড়কে পাগলা যাওয়ার পথে লংগাইর গ্রামে বিপরীত দিক থেকে আসা চালের বস্তাভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি রাস্তা থেকে ছিটকে পড়লে অটোরিকশাচালক মানিক ঘটনাস্থলেই মারা যান। এসময় অটোরিকশার তিন যাত্রী নারগিছ (৫০), ছনিয়া (৩৫) ও রতন মিয়ার (৬০) গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। ছনিয়া প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেলেও নারগিছ ও রতন মিয়ার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমীন বিপ্লব ঘটনাটি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত