নিজের শততম বিপিএল ম্যাচ খেলতে নামছেন তামিম ইকবাল। টসভাগ্যও পাশে পেয়েছেন। সিদ্ধান্ত নিয়েছেন আগে ব্যাটিং করার।
তামিমের আগে এই মাইলফলক ছুঁয়েছেন আরও ৭ ব্যাটার। এই তালিকায় ১২১ ম্যাচ খেলে সবার উপরে আছেন মুশফিকুর রহিম। এরপর আছেন যথাক্রমে এনামুল হক বিজয় (১১৭), মাহমুদউল্লাহ রিয়াদ (১১৪), ইমরুল কায়েস (১১১), মাশরাফি বিন মর্তুজা (১১০), মোহাম্মদ মিঠুন (১১০) ও সাকিব আল হাসান (১১০)।
বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। বিপিএলের মর্যাদার সেই লড়াইয়ে বরিশালের কাছে ৫ উইকেটে হেরেছিল রংপুর। এবার দ্বিতীয় লেগে আবারও মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
১০ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর। ১২ পয়েন্ট ও নেট রানরেটে এগিয়ে থেকে তিনে রয়েছে বরিশাল।
ফরচুন বরিশাল একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), টম ব্যান্টন, কাইল মায়ার্স, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (কিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, কেশব মহারাজ, কামরুল হাসান রাব্বি, ওবেড ম্যাককয়
রংপুর রাইডার্স একাদশ:
নুরুল হাসান সোহান (অধিনায়ক, কিপার), ব্র্যান্ডন কিং, সাকিব আল হাসান, শেখ মেহেদি হাসান, মুমিনুল হক, জিমি নিশাম, ডোয়াইন প্রিটোরিয়াস, টম মুরস, শামিম হোসেন, আবু হায়দার রনি, হাসান মাহমুদ।
