সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমল

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৪ পিএম

ভোজ্য তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী পহেলা মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাক্সফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, এনবিআর ভোজ্যতেলের শুল্ক বাবদ ৫ টাকা কমালেও রোজা সামনে রেখে মিল মালিক বা পরিশোধনকারীরা লিটারে ১০ টাকা করে কমানোর ঘোষণা দিয়েছেন। আগামী ১ মার্চ থেকে নতুন দর কার্যকর হবে। তাতে সয়াবিন তেল এক লিটারের বোতলে ১০ টাকা কমে ১৬৩ টাকায় বিক্রি হবে। এখন দাম নির্ধারিত আছে ১৭৩ টাকা। আর খোলা সয়াবিন তেল দাম কমার পর বিক্রি হবে ১৪৯ টাকায়। 

তিনি বলেন, আপাতত পাম তেলের দাম কমানো হচ্ছে না বলে জানান প্রতিমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত