অ্যাকশন মুডে অপূর্ব, আসছে ‘ডার্ক জাস্টিস’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৬ পিএম

সিনেমাটিক আয়োজনে নির্মিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘ডার্ক জাস্টিস’ অবমুক্ত হতে যাচ্ছে আজ বিকেল পাঁচটায়। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। দীর্ঘ ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শককে মুগ্ধ করে আসা এই অভিনেতাকে এখানে দেখা যাবে রাফ অ্যান্ড টাফ লুকে।

ইতিমধ্যে নাটকটির টিজার এবং ট্রেলার প্রকাশ্যে এসেছে, যা দেখে দর্শকেরা বলছেন, সেরা কিছু হতে যাচ্ছে। ড্রামা, সাসপেন্স ও থ্রিলারের মিশেলে এই নাটকটিতে দেখা যাবে অ্যাকশনও। এটির অ্যাকশন ডিরেকশন দিয়েছেন দক্ষিণের রাজেশ কান্নান।

পরিচালক বলেন, ‘আমরা যেরকম থ্রিলার গল্প দেখি তার বাইরে একদমই অন্যরকম একটা গল্প। এখানে সব রকমের রসদই রয়েছে। একটা সুন্দর গল্প আর অপূর্ব ভাই আমার বিশ্বাস দারুণ কিছু একটা পাবে দর্শক। ’

জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘গল্পটাই এক্টু অ্যাকশনধর্মী। চরিত্রটাও আমার জন্য নতুন এবং এমন বড় পরিসরে অ্যাকশনও। দর্শকরা টিজার, ট্রেলার লুফে নিয়েছেন। শুধু এটুকু বলব, কাজটি দর্শকের ভালো লাগবে।’

আকবর হায়দার মুন্নার গল্পে ড্রামা, সাসপেন্স ও থ্রিলারের মিশেলে এই নাটকটি নির্মাণ করছেন পরিচালক তপু খান। এতে আরও অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, মাখনুন সুলতানা মাহিমা ও রাশেদ মামুন অপু। আজ বিকেল পাঁচটায় ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত