জি২০ বৈঠক

নিরাপত্তা পরিষদের সংস্কার দাবি ব্রাজিলের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৭ এএম

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো নিয়ে গঠিত ‘জি২০’ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা এখন ব্রাজিলে বৈঠক করছেন। এতে স্বাগতিক দেশ ব্রাজিল বর্তমান বিশ্বের চলতি সংঘাত নিরসনে ব্যর্থতার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে কাঠগড়ায় তুলেছে। ব্রাজিলীয় পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা নিরাপত্তা পরিষদের সংস্কার দাবি করেছেন।

জি২০ বৈঠকে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা বলেন, নিরাপত্তা পরিষদ বর্তমান চ্যালেঞ্জ সামলাতে পারছে না। গাজা ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে নিরাপত্তা পরিষদ কিছুই করতে পারছে না। এর ফলে নিরপরাধ মানুষ মারা যাচ্ছে। পরিস্থিতির বদল ঘটাতে এই ব্যবস্থার ব্যাপক সংস্কার করতে হবে।

জাতিসংঘের সনদ সই হয়েছিল ১৯৪৫ সালে। তারপর পাঁচ স্থায়ী সদস্যকে নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছিল। এর মধ্যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধকে কেন্দ্র করে যে কোনো প্রস্তাবে ইসরায়েলের পক্ষ নিয়ে ভেটো ক্ষমতা প্রয়োগ করে। আবার ইউক্রেন নিয়ে কোনো প্রস্তাব এলে আরেক স্থায়ী সদস্য রাশিয়াও ভেটো দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত