ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩ জন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১ জন। আর ঢাকার বাইরে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন।  এদের মধ্যে পুরুষ ২ জন এবং নারী ১ জন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। এদের মধ্যে পুরুষ ৬ জন এবং নারী ১০ জন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৩১৯ জন। এদের মধ্যে পুরুষ ৮৩৫ জন এবং নারী ৪৮৪ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত