হাজীগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪২ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে ইমন (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের জনতা বাজারে এ ঘটনা ঘটেছে। ইমন হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের লোধপাড়া কবিরাজ বাড়ির হারুনুর রশিদের ছেলে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহিৃত করা যায়নি।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মানিক ও বর্তমান ইউপি সদস্য দুলাল তালুকদার জানান, আজ শুক্রবার সন্ধ্যার পরে তিনটি সিএনজি চালিত স্কুটারে করে ১৫/২০ জনের একদল যুবক দেশীয় অস্ত্রসহ বাজারে প্রবেশ করে। এ সময় ইমন (হত্যার শিকার) কামরুলের ফার্নিচারের দোকানে সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। সন্ত্রাসীদের দেখে ইমন পালানোর চেষ্টা করে। কিন্তু কিছুদূর পরেই ইমনকে মারাত্বক জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

জানা গেছে, ব্যাটারিচালিত একটি অটোরিক্সা নিয়ে বাচ্চু মিয়ার ছেলে সৈকত তালুকদারের সঙ্গে রাজারগাঁও বাজারের লোকদের ঝামেলা চলছিলো। 

এ বিষয়ে হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে জানান, আমরা ঘটনাস্থলে আছি, তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত