মানিকগঞ্জের সাটুরিয়ায় শারমীন আক্তার (৩০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ধোতরা গ্রামে অবস্থিত কৃষি ইনস্টিউটিটের পশ্চিম পাশে এঘটনা ঘটে।
সাটুরিয়া থানার ওসি শফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছি। দুপুর ১২টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কে বা কারা হত্যা করে মরদেহ ফেলে গেছে।
এলাকাবাসী জানায়, শারমীন প্রথম স্বামীর সাথে বিয়ে হয় ১৫ বছর আগে। গত ৫ বছর ধরে তিনি ধামরাই উপজেলার রতন নামে আরেকজনের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এক মাস আগে তারা বিয়েও করে। তবে আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে শারমিনের সাথে প্রথম স্বামী মনোয়ারের ফের বিয়ে হওয়ার কথা ছিল। আর দুপুরেই শারমিনকে কে বা কারা হত্যা করল।
ওসি আরও বলেন, অপরাধীকে গ্রেপ্তারের করে আইনের আওতায় আনা হবে।
