হানিমুন থেকে ফেরার পরদিন সড়কে মৃত্যু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৭ পিএম

কুমিল্লা আদর্শ সদর উপজেলা কালকড়পাড় এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলাম সবুজ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি কুমিল্লা ইপিজেডের একটি কম্পানিতে কর্মরত ছিলেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সবুজ কুমিল্লার বুড়িচং উপজেলার গাজীপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০ দিন আগে সবুজ বিয়ে করেন। তার স্ত্রীকে নিয়ে বৃহস্পতিবার কক্সবাজারে মধুচন্দ্রিমায় যান তিনি। শনিবার সকালে তিনি বাড়ি ফিরে আসেন। ভ্যানের সঙ্গে সবুজের বাইকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জাহিদুল ইসলাম সবুজের স্বজনরা জানান, সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সবুজের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত