পরীক্ষা কেন্দ্র স্মার্ট ফোন নিয়ে শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৮ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন নিয়ে প্রবেশ ও অসদুপায় অবলম্বনের দায়ে একজন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনের সময় সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজোহরার ওই পরীক্ষার্থীর মোবাইল জব্দ করে তাকে বহিষ্কার করেন। বহিষ্কৃত ওই পরীক্ষার্থী উপজেলার লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। 

সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তু জোহরা জানান, স্মার্টফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে প্রশ্ন পত্রের ছবি তুলে বাইরে পাঠিয়ে ছিল ওই শিক্ষার্থী। কেন্দ্রে পরিদর্শনের সময় তা নজরে আসলে মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকের বহিষ্কার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত