ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ লিখেছেন, হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।
ডিবি সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরে বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
