ত্রিশালে বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২২ এএম

বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশের ১০ লক্ষাধিক আশেকে রাসুলের উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ময়মনসিংহের ত্রিশালে বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন হয়েছে। গত শুক্রবার উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কাশিগঞ্জে বাবে বরকত দেওয়ানবাগ শরিফে বীর মুক্তিযোদ্ধা হজরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগীর (রহ.) ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সম্মেলন হয়। বাদ জুমা উপস্থিত আশেকে রাসুলদের উদ্দেশে বয়ান পেশ করেন প্রফেসর ড. কুদরত এ খোদা। বয়ান শেষে বিশ্ববাসীর শান্তি, মুক্তি ও ক্ষমা কামনায় আখেরি মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত