সম্পাদক পরিষদের বিবৃতি

মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা বজায় রাখায় জোর

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৮ এএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দৈনিক আমার দেশ পত্রিকার কপি ছিঁড়ে ফেলা প্রসঙ্গে সম্পাদক পরিষদ গতকাল রবিবার একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সম্পাদক পরিষদ মনে করে, সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা গণতান্ত্রিক অধিকার। তবে মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি।

সম্পাদক পরিষদের পক্ষ থেকে সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের দেওয়া এ বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বা সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তি হিসেবে তার বক্তব্য ও আচরণে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া প্রত্যাশিত। একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

সম্পাদক পরিষদ বিবৃতিতে উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা সমুন্নত রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত