কুশলের সামনেই তার রেকর্ড ভাঙলেন নিকোল

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৪ পিএম

যার ব্যাট থেকে কখনও ফিফটিই আসেনি, তার ব্যাটিং তাণ্ডবেই কিনা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দেখলো বিশ্ব। মাত্র ৩৩ বলে শতরান হাকিয়ে নতুন ইতিহাস গড়লেন নামিবিয়ার এই ব্যাটার।

আজ মঙ্গলবার কীর্তিপুরে স্বাগতিক নেপালের বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেন জ্যান নিকোল লফটি-ইটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড।

আগের রেকর্ডটা ছিল ৩৪ বলে নেপালের ব্যাটার কুশল মাল্লার। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে রেকর্ডটা গড়েছিলেন কুশল। তার সামনেই রেকর্ডটা ভাঙলেন নিকোল।

নিকোল ৩৬ বলে ১১ বাউন্ডারি ৮ ছক্কায় অপরাজিত ছিলেন ১০১ রানে। নামিবিয়া পায় ৪ উইকেটে ২০৬ রানের পুঁজি। জবাবে নেপাল গুটিয়ে যায় ১৮৬ রানে। নামিবিয়া পায় ২০ রানের জয়।

২২ বছর বয়সী নিকোল এর আগে ৩২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০.৭০ গড়ে করেছিলেন ১৮২ রান। সর্বোচ্চ স্কোর ছিল ২৮। সেই তিনি কিনা করলেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এটাই টি-টোয়েন্টির সৌন্দর্য্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত