গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় অবিরত হামলা ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে করে প্রতি মূহুর্তে প্রাণ ঝড়ছে উপত্যকাটির মানুষদের।
ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা ৩০ হাজার স্পর্শ করতে চলেছে। যাদের অর্ধেকের বেশি শিশু ও নারী। খবর আনাদলু এজেন্সি।
ইসরায়েল-হামাস যুদ্ধের ১৪৪তম দিনে এ পর্যন্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা ২৯ হাজার ৮৭৮ এ পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া চলমান এ যুদ্ধে এ পর্যন্ত আহত হয়েছে ৭০ হাজার ২১৫ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘন্টায়, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ১১টি গণহত্যা চালিয়েছে, যার ফলে ৯৬ জন নিহত এবং ১৭২ জন আহত হয়েছে।
এছাড়া এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না বলেও বিবৃতিতে জানানো হয়।
জাতিসংঘের মতে, প্রায় ৮৫ শতাংশ গাজাবাসী ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের সকলেই খাদ্য সংকটে ভুগছে। এমনকি খাদ্য সংকটে রয়েছে এ অঞ্চলের শিশুরাও, যার ফলে ক্ষুধা ও অনাহারে মৃত্যুর মুখে পতিত হচ্ছে শিশুরা।
রমজান মাসে গাজায় যুদ্ধ চালাবে না ইসরায়েল
ভারতীয় কফ সিরাপে শিশুমৃত্যু, ২৩ জনের কারাদণ্ড