ফিরছেন ‘রেহনা হ্যাঁ তেরে দিল মে’ খ্যাত অভিনেত্রী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম

দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। করণ জোহরের প্রযোজনায় এবং শাউনা গৌতমের পরিচালনায় এই সিনেমাতে সুনিল শেঠির বিপরীতে দেখা যাবে ‘রেহনা হ্যাঁ তেরে দিল মে’ খ্যাত এই অভিনেত্রীকে। এমনটাই খবর টাইমস অব ইন্ডিয়ার।

এটি শাউনা গৌতমের প্রথম সিনেমা। তিনি করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’ তে এসোসিয়েট ডিরেক্টর ছিলেন। নতুন এই সিনেমাটির নাম চূড়ান্ত না হলেও শোনা যাচ্ছে খুব শিগগিরই এর শুটিং শুরু হবে।

কমেডি ঘরানার এ সিনেমাতে অভিনয় করছেন সাইফ পুত্র ইব্রাহিম আলী খান এবং খুশি কাপুর।

সূত্রের খবর,  এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুনীল-দিয়াকে। এবারই প্রথম নয়, এর আগেও তারা জুটি বেঁধে অভিনয় করেছেন। তাদেরকে একসঙ্গে দেখা গেছে ‘কিউ! হো গ্যায়া না’ এবং ‘শুটআউট অ্যাট দ্য লোখান্ডওয়ালা’-তে।

আরও জানা গেছে, সিনেমাটি নির্মিত হবে ওটিটি প্লাটফর্মের জন্য। হয়তো শিগগিরই ঘোষণা আসবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত