বেইলি রোডে ভবনে লাগা আগুনে নিহত ৪৩

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০২:১৯ এএম

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন ১০ জন। এছাড়া ভর্তি রয়েছে আরও অনেকে।

এছাড়া এই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজে আরও ৩৩ জন মারা গেছেন। তাদের মধ্যে কয়জন নারী, পুরুষ কিংবা শিশু তা এখনও জানার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন, যারা এখন পর্যন্ত বেঁচে আছেন। তাদের বেশির ভাগের শ্বাসনালী পুড়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক। যারা বেঁচে আছে তাদের চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইউনিটে ভর্তি আছেন। বাইরে কেউ আছে কিনা এখনো তথ্য পাওয়া যায়নি। ঢামেক ১৪ জন ও বার্নে আহতের সংখ্যা ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সবাইকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত