সেই স্টিকার খুলতে বাধ্য হলেন উসমান খাজা

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১১:৪১ এএম

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে চলছে অস্ট্রেলিয়ার টেস্ট লড়াই। ২১৭ রানে লিড নিয়ে তৃতীয় দিনে ব্যাটিং করছে অসিরা। ব্যাটিংয়ের সময় ব্যাটসম্যান উসমান খাজার ব্যাট ফেটে যায়। তিনি বদলী ব্যাট নিয়ে এসেছিলেন। কিন্তু সেই ব্যাটে ছিল ‘শান্তির প্রতীক’ পায়রার ছবি সংবলিত একটি স্টিকার। যা ম্যাচ অফিসিয়ালদের চাপে খুলে ফেলতে বাধ্য হন এই ক্রিকেটার।

২০২৩ সালের ডিসেম্বরে, পাকিস্তানের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের আগে খাজার পায়রার স্টিকার পরার অনুরোধ প্রত্যাখ্যান করেছিল আইসিসি। লোগোটি গাজার মানবিক সংকটের জন্য সচেতনতা বাড়াতে শান্তির প্রতীক হিসেবে কাজ করে। তবে আন্তর্জাতিক ম্যাচে একে ‘রাজনৈতিক প্রতিবাদ’ বলে অভিহিত করেছে আইসিসি।

এর আগে পার্থে ওই সিরিজে খাজাকে ‘সব জীবন সমান’ এবং ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ লেখা জুতা পরতেও নিষেধ করা হয়েছিল। ম্যাচ চলাকালীন কালো আর্মব্যান্ড ব্যবহার করার জন্যও খাজাকে তিরস্কার করা হয়েছিল, যদিও ৩৭ বছর বয়সী খাজা বলেছিলেন যে এটি ‘ব্যক্তিগত শোকের জন্য’ ব্যবহৃত হয়েছিল।

শেষ পর্যন্ত খাজা ২৮ রানে স্টাম্পড হয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত