বাংলাদেশ-শ্রীলঙ্কা, পরিসংখ্যানে এগিয়ে যে দল

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১২:৫৩ পিএম

বাংলাদেশের ক্রিকেটে বড় এক প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময়ে দুই দলের দ্বৈরথ পেয়েছে ভিন্ন মাত্রা। গেল ২০২৩ বিশ্বকাপের ম্যাচে লঙ্কান অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউটের ফাঁদে ফেলেছিল বাংলাদেশ। তা নিয়ে ক্রিকেট দুনিয়াতেই হয়েছিল শোরগোল।

বিশ্বকাপের সেই ম্যাচের পর পেরিয়েছে মাস তিনেকের বেশি। আজ সোমবার আরও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে এবার ফরম্যাটটা ভিন্ন।

সিলেটে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:০০ টায়।

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ১৩ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৪ ম্যাচে। বাকি ৯ ম্যাচে জয় লঙ্কানদের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও দুই দলের একমাত্র ম্যাচে জয় পেয়েছিল লঙ্কানরা।

বাংলাদেশ এখন পর্যন্ত শ্রীলঙ্কাকে কোনো সিরিজেই হারাতে পারেনি।

জয় পাওয়া চার ম্যাচের মধ্যে বাংলাদেশ আগে ব্যাট করে জিতেছে ২ বার। পরে ব্যাট করে জিতেছে ২ বার।

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের গড় স্কোর ১৬০ এর কিছু বেশি। বিপরীতে লঙ্কানদের গড় স্কোর ১৬৭.৮।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত