দেশের অন্যতম জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পাঁচ বছর পূর্তিতে সোমবার শিবালয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান, নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফজলে বারী, সমবায় কর্মকর্তা সরস্বতী রাণী দাস, ওসি (তদন্ত) রনজিৎ সাহা উপস্থিত ছিলেন। পত্রিকার শিবালয় সংবাদদাতা ইমরান নাজির অনুষ্ঠান আয়োজন করেন ও স্বাগত বক্তব্য দেন। বাবুল আকতার মঞ্জুর অনুষ্ঠান সঞ্চলনা করেন।
এ ছাড়া দৈনিক নিউজ সম্পাদক বাবুল আকতার মঞ্জুর, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক মনীন্দ্র বিশ্বাস, নিউ নেশন প্রতিনিধি মোহাম্মদ ইউনুস আলী, দেশ টিভির আব্দুল আলীম, ভোরের ডাক প্রতিনিধি হাসান চৌধুরী, এশিয়ান টিভির আনোয়ার হোসেন, আমাদের সময় প্রতিনিধি সায়েদুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের রাজিব হোসেন, গণকন্ঠ প্রতিনিধি শামীম রেজা, নবচেতনার রাজিব আহসান মান্নু, জবাবদিহির প্রতিনিধি মো. রনি প্রমূখ উপস্থিত ছিলেন।
ইউএনও মো. বেলাল হোসেন বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল পত্রিকা হিসেবে সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশ রূপান্তর পাঁচ বছর পূর্ণ করেছে। পাঠকের আস্থা বৃদ্ধি করে দেশ রূপান্তর সারা দেশে ব্যাপক কাটতি ও বৃস্তিতি বৃদ্ধিতে সক্ষম হয়েছে। এ পত্রিকা পরিবারের সকলের উন্নতি কামনা করছি।
উপজেলা স্বাস্থ প. প. কর্মকর্তা ডা. ফজলে বারী বলেন, দেশে অনেক পত্রিকা ও টিভি মিডিয়ার ভিড়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা মাত্র পাঁচ বছরের মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। সমাজের দর্পণ হিসেবে এ পত্রিকায় গণমানুষের চাহিদা-আকাঙ্খা পূরণে আরোও এগিয়ে যাবে।
হোটেল থেকে বিদেশি নাগরিকের লাশ উদ্ধার