মঈন খান বললেন

রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন মেজর হাফিজ

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০২:৫৭ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সরকারের চাপে নতিস্বীকার না করায় তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

গতকাল বুধবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মেজর হাফিজের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘কারও অজানা নয় যে হাফিজ মিথ্যা প্রলোভনে নতিস্বীকার করেননি। সরকার বিভিন্ন রকমের চাপ দিয়ে, নানা পরিস্থিতি সৃষ্টি করে তাকে সরকারি দলে যোগ দেওয়াতে চেয়েছিল। সরকারের ছলনামূলক আচরণে তিনি ভোলেননি, প্রলোভনে সায় দেননি। অনেকে বলে, সে আক্রোশেই মেজর হাফিজকে কারাগারে পাঠিয়েছে সরকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত