বেলিংহ্যাম মনে করেন

লা লিগায় নতুন বলেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৪:৫৮ পিএম

ঘটনাটা লা লিগায়। গেল শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছিলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখায় এমনিতেই ফুঁসছিলেন বেলিংহ্যাম।

ওই লাল কার্ডে লিগে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন বেলিংহ্যাম। তবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা মানতে পারছেন না প্রতিভাবান এই ইংলিশ ফুটবলার। তার দাবি, রেফারিকে আক্রমণাত্মক বা অপমানজনক কিছু তিনি বলেননি।

চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে ম্যাচ শেষে ২০ বছর বয়সী ফুটবলার বলেন, 'আমার মনে হয় না তার (রেফারি) দিকে অপমানজনক কোনো কথা বলেছি। অন্য সতীর্থদের মতোই তার দিকে ছুটে গেছি আমি। আমার মনে হয়..কখনও কখনও…যেহেতু আমি এখনও নতুন এজন্যই আমাকে দিয়ে উদাহরণ গড়তে চায়…।'

চলতি মৌসুমের রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন বেলিংহ্যাম। লা লিগায় ২২ ম্যাচে ১৬ গোল করেছেন বেলিংহ্যাম।

রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।

নিজের দায় মানছেন বেলিংহ্যামও। তবে দুই ম্যাচের নিষেধাজ্ঞাকে মানতে রাজি নন। 'নিজের কাজের দায় আমাকে নিতেই হবে এবং আমার মনে হয়, তাকে লাল কার্ড দেখানোর সুযোগ করে দিয়েছি আমি। তবে এই সিদ্ধান্তে আমি খুশি নই। আমার মনে হয়, ক্লাব যদি আপিল করে, আরও ভালো কিছু হতে পারে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত