হাইকোর্টের আদেশ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম (৪৮) এর জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালত।
বৃহস্পতিবার (৭ মার্চ) মেয়র জাহাঙ্গীর আলম বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী জামিনের আবেদন নামঞ্জুর করে এই রায় দেন।
বগুড়া জেলা দুদক বাদি হয়ে মেয়র জাহাঙ্গীর আলমসহ ৩ জনের বিরুদ্ধে গত বছরের ১৩ মার্চ জালিয়াতি ও দুর্নীতি মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- দুপচাঁচিয়া পৌরসভার সচিব কার্তিক চন্দ্র দাস এবং শিক্ষানবীশ আইনজীবী মো. আব্দুল মজিদ।