'আরও আসছে', রেকর্ড ভেঙে কেইন

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১০:৪৪ এএম

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে নিজের প্রথম মৌসুমে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। কাল বুন্দেসলিগায় মেইঞ্জের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। এটি ছিল বায়ার্নের জার্সিতে ৩০ ম্যাচে কেইনের চতুর্থ হ্যাটট্রিক। 

বুন্দেসলিগার ইতিহাসে প্রথম মৌসুমে চারটি হ্যাটট্রিক করতে পারেননি আর কোনো ফুটবলার। পাশাপাশি লিগ ম্যাচে ৮ দলের বিপক্ষে দুই বা তার বেশি গোল করেছেন কেইন। অভিষেকে যা আর কেউ করে দেখাতে পারেননি। তবে গোলবন্যা বইয়ে দিলেও, এখনই থামতে চান না কেইন। আরও রেকর্ড ভাঙার প্রত্যয়ের কথা জানিয়েছেন তিনি।

নিজের হ্যাটট্রিক ও দলের জয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও উদ্‌যাপন করেছেন কেইন। সেখানে এক পোস্টে লিখেছেন, ‘আরও আসছে।’ কেইনের এই বার্তাকে বায়ার্নের সাবেক স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির জন্য পরোক্ষ হুমকি হিসেবেও দেখছেন অনেকে। লেভার আরও একটি রেকর্ড যে এখন ভাঙার অপেক্ষায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত