আসন্ন রমজান মাসের শেষ ১৫ দিন মেট্রোরেলের সময় বাড়ানো হবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
রবিবার (১০ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
তিনি বলেন, রমজানের প্রথম ১৫ দিনে মেট্রোরেলের সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না। শেষ ১৫ দিন এক ঘণ্টা করে সময় বাড়ানো হবে। এ সময় মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে।
ইফতারে সময় যাত্রীরা পানির বোতল বহন করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। এম এ এন ছিদ্দিক বলেন, ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে।
ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন তিনি।
খেজুরের কেজি ১৫০! কিনতে পারবেন যারা