ডিপিএল ২০২৪: টস হেরে ব্যাটিংয়ে আবাহনী-প্রাইম ব্যাংক

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১০:৫৩ এএম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের নতুন আসরের উদ্বোধনী দিন আজ। তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে খেলা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের মুখোমুখি পারটেক্স স্পোর্টিং ক্লাব।

প্রথম ম্যাচে পারটেক্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে আবাহনী।

অপর ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের। তামিম ইকবালের দলটিও টস হেরে নেমেছে ব্যাটিংয়ে।

এছাড়া বিকেএসপির তিন নম্বর মাঠে টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে খেলতে নেমেছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি।

শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধন হয় এবারের ঢাকা প্রিমিয়ার লিগের

×
সর্বশেষ সর্বাধিক পঠিত