ইউরোপ কিনছে যুক্তরাষ্ট্র ফুলছে

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১০:২৩ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বে অস্ত্র বাণিজ্যের গতিপথ পাল্টে দিয়েছে। ইউরোপীয় দেশগুলো ভূরিভূরি অস্ত্র কিনছে, আর মুনাফা গুনছে তাদেরই মিত্র যুক্তরাষ্ট্র। সুইডেনের স্টকহোম-ভিত্তিক ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি)’ নতুন এক গবেষণায় এই তথ্য তুলে ধরেছে।

সিপ্রির নতুন গবেষণায় বলা হয়, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে বৈশি^ক অস্ত্রের বাণিজ্য ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যবর্তী সময়ের তুলনায় হ্রাস পেয়েছিল ৩.৩ শতাংশ। ইউক্রেন যুদ্ধ শুরুর প্রভাবে ২০১৯ থেকে ২০২৩ সালে আগের পাঁচ বছরের তুলনায় অস্ত্র বাণিজ্য দ্বিগুণ হয়েছে। ইউরোপে আসা ৫৫ শতাংশ অস্ত্র বাণিজ্যের সিংহভাগ যুক্তরাষ্ট্রকেন্দ্রিক যা আগের তুলনায় ২০ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৭ শতাংশ। দেশটির অস্ত্র উৎপাদকরা বিশে^র ১০৭টি দেশে অস্ত্র বিক্রি করছে যা যেকোনো সময়ের তুলনায় বেশি।

‘সিপ্রির আর্মস ট্রান্সফার প্রোগ্রাম’-এর পরিচালক ম্যাথু জর্জ বলেন, ‘যুক্তরাষ্ট্র বৈশ্বিক অস্ত্র সরবরাহকারী হিসেবে অবদান রাখার গুরুত্ব বৃদ্ধি করেছে এবং তারা আগে যেসব দেশে অস্ত্র রপ্তাানি করেনি সেখানেও তারা বাণিজ্যের পরিসর বাড়িয়েছে। এই ধরনের পরিস্থিতি এমন সময় উদ্ভূত হলো যখন অন্যান্য কয়েকটি উদীয়মান শক্তির দ্বারা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক আধিপত্য চ্যালেঞ্জে পড়ছে।’   

তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, ইউরোপ মহাদেশে ইউক্রেনের অস্ত্র আমদানি নাটকীয়ভাবে বেড়েছে। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে মামুলি সংখ্যক অস্ত্র আমদানিকারকের কোটা পেরিয়ে এবং অভ্যন্তরীণ উৎপাদনের মানদ- উতরে গিয়ে ইউক্রেন বিশ্বে চতুর্থ স্থানে উঠে এসেছে। ইউক্রেনের আগে রয়েছে শুধু ভারত, সৌদি আরব ও কাতার। ইউক্রেন আগের সময়ের তুলনায় অস্ত্র আমদানি বাড়িয়েছে ছয় হাজার ৬০০ শতাংশ। অস্ত্র আমদানির ধারাবাহিকতা বজায় রেখে ইউক্রেন এখন বিশ্বে অস্ত্র আমদানিতে প্রথম। ইউক্রেনে অস্ত্র সরবরাহের তালিকায় প্রথম তিনটি দেশ য্ক্তুরাষ্ট্র, জার্মানি ও পোল্যান্ড।

সিপ্রির গবেষণায় বলা হচ্ছে, রাশিয়ার অস্ত্র রপ্তানি কমেছে ৫৩ শতাংশ। ফ্রান্সের অস্ত্র বিক্রি বেড়েছে ৪৭ শতাংশ। গত ১০ বছরে ফ্রান্সের অস্ত্র বাণিজ্যের প্রসার ঘটেছে রাফায়েল যুদ্ধবিমানের ওপর ভর করে। ২০১৯ সালে ৩১টি দেশ রাশিয়া থেকে অস্ত্র আমদানি করত। কিন্তু ২০২৩ সালে তা কমে গিয়ে ১২টিতে দাঁড়িয়েছে যেখানে অন্যতম বড় ক্রেতা ভারত ও চীন। এশিয়ার এই প্রধান দুই ক্রেতা অস্ত্রের পাশাপাশি তেল ও গ্যাসেরও প্রধান ক্রেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত