পর্তুগালে মধ্য ডানদের জয়

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১০:২৫ পিএম

পর্তুগালের সাধারণ নির্বাচনে বিজয় দাবি করেছে মধ্য ডানপন্থি দল ‘ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এডি)’। তবে সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা। গতকাল রবিবার নির্বাচনে এডি এবং তাদের মূল প্রতিদ্বন্দ্বী মধ্য বামপন্থি সমাজতান্ত্রিক পার্টি (পিএস) আলাদা করে প্রায় ২৯ শতাংশ ভোট দখল করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, পিএসের চেয়ে সামান্য ভোটে এগিয়ে এডি। এই নির্বাচনে তৃতীয় হয়েছে কট্টর ডানপন্থি গোষ্ঠী ‘চেগা’। এডি সরকার গঠন করতে চাইলে চেগার সমর্থন প্রয়োজন হবে। নির্বাচনে পরাজয় স্বীকার করে পিএস নেতা পেদ্রো নুনো সান্তোস বলেছেন, তারা বিরোধী দলের আসনে বসতে চলেছেন।

পর্তুগালে মাস চারেক আগে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন বামপন্থি নেতা আন্তোনিও কস্তা। দুর্নীতির অভিযোগের কারণে তিনি পদত্যাগ করেন। পরে পিএসের নেতৃত্ব পান পেদ্রো। এরপর দেশটিতে আগাম নির্বাচনের ডাক দেওয়া হয়। এতে বস্তুত হার দেখল বামপন্থিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত