এক মোটরসাইকেলে চারজন, নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০২:২৮ পিএম

য়মনসিংহের  নান্দাইলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। সোমবার (১১ মার্চ) রাত ১০টার দিকে নান্দাইল দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের চাঁনপুর গ্রামে নবাবআলী ব্রিজ সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁনপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে সাগর (২২) ও শেরপুর গ্রামের শহর আলীর ছেলে সাজেদুল ইসলাম।

স্থানীয়রা জানান, তারা চারজন একটি মোটরসাইকেলে ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে ধাক্কা দেয়। এ তিনজন গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে সাগর ও সাজেদুলের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মজিদ জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত