সকালে থানায় জিডি বিকেলে মরদেহ উদ্ধার

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১০:৫১ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৪ দিন পর খরের পালার ভেতর থেকে পরিমল রাজবংশী (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যার পর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের উত্তর জইল্যা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত,পরিমল রাজবংশী ওই এলাকার চন্দ্র মোহন রাজবংশীর ছেলে।

নিহতের পরিবারিক সূত্রে জানাযায়, গত শনিবার সকাল ১০টার দিকে পরিমল রাজবংশী বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। কোথাও খোঁজ খবর না পাওয়ায় মঙ্গলবার সকালে নিহতের মা মিনা রানী রাজবংশী থানায় হারানো জিডি করেন । জিডির পর বিকাল ৫টার দিকে বাড়ির পাশে সমবায় কিন্ডার গার্ডেন স্কুল সংলগ্ন খরের পালার ভেতর মরদেহের খোঁজ মেলে। পরে থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত