দেখে নেই মেসি-সুয়ারেজের গোলগুলো

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১১:০৮ এএম

ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়ে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।

মেসির বানিয়ে দেওয়া বল থেকে ৮ম মিনিটেই সমর্থকদের উল্লাসে মাতান সুয়ারেজ।

 

২৩তম মিনিটে প্যারাগুয়ের ডিয়েগো গোমেজের তৈরি করে দেওয়া বল থেকে এবার স্কোরশিটে নাম ওঠান মেসি নিজেই। ট্রেডমার্ক বাঁ পায়ের শটের কোনো জবাব ছিল না ন্যাশভিল গোলরক্ষক জো উইলিসের কাছে।

 

 ৫০তম মিনিটে মেসিকে উঠিয়ে নেন মার্তিনো। এর পরপরই দারুণ এক সেভ করেন মায়ামি কিপার ড্রেক ক্যালেন্ডার।

 

 ৬৩ মিনিটে সুয়ারেজের নিখুত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান মেসির বদলী নামা রবার্ট টেইলর। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় মায়ামির।

 

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত