আধিপত্য নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৪:৩৪ পিএম

নগরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মো. রিয়াদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) রাতে চান্দগাঁও থানার হামিদচর এলাকায় স্থানীয় ইকবাল ও বাবুল গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদের বাড়ি হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায়। তিনি নগরের হামিদচর এলাকায় কর্ণফুলী নদীর তীরবর্তী ‘রিভার ভিউ’ নামে একটি রেস্তোঁরার ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

বুধবার রাত ১টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রিয়াদসহ আটজন আহত হন। এর মধ্যে রিয়াদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ মারা যান বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।

ঘটনার পর পর বুধবার রাতেই অভিযান চালিয়ে মো. বাবুল (৩০) ও আব্দুর রাজ্জাক (৩৫) নামে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত